টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

আপডেট : ২১ জুন ২০২৬, ০৬:০৪ পিএম
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ টাঙ্গাইল শহরে ঝটিকা মিছিল করেছে। মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের একজন নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই নেতার নাম আশিকুর রহমান আশিক। সে টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। 
 
রোববার (২১ জুন ) সকাল সাড়ে নয়টার দিকে শহরের বিচ্চিরা রোড এলাকায় ৮ থেকে ১০ জন মিলে এই জটিকা মিছিলটি করে।
 
এ সময় তারা শেখ হাসিনার আসবে বাংলাদেশ হারবে স্লোগান দেয় প্রায় ৫ মিনিটের মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবি সহ ব্যানার ছিল।
পুলিশের ধারণা ছোট মনির সমর্থকরা এই ঝটিকা মিছিলটি বের করে। মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেফতার করে পুলিশ।
 
এদিকে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শহরে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে। মিছিলে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলের ফুটেজ যাচাই-বাছাই করে বাকিদের সনাক্ত করা হচ্ছে। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে।
MCH/AHA
আরও পড়ুন