ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন, যেখানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত স্কুলছাত্রীদের ছবির পাশে ফুটবল বিশ্বকাপের চিত্র তুলে ধরা হয়েছে।
পোস্টে আরাগচি লিখেছেন, “ফুটবল পিচ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র—ইরানি হিসেবে আমাদের প্রতিটি পদক্ষেপই একটি বৃহত্তর সংগ্রামের অংশ; আর তা হলো আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তাটি এমন এক সময়ে সামনে এলো, যখন সুইজারল্যান্ডে চলমান মার্কিন-ইরান আলোচনায় মধ্যস্থতাকারীরা অগ্রগতির কথা জানিয়েছেন এবং একই সময়ে বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে নিজেদের ম্যাচে ড্র করেছে ইরান দল।
উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরুর প্রথম দিন অর্থাৎ গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের ‘শাজারেহ তাইয়্যেবাহ গার্লস স্কুল’-এ চালানো ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৬০ জন নিহত হন। নিহতদের মধ্যে অধিকাংশ ছিল স্কুলছাত্রী ও তাদের শিক্ষক। সেই নির্মম ঘটনা এবং বর্তমান পরিস্থিতির মেলবন্ধন টেনেই এই বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: আল জাজিরা
ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের