গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) সকাল ৮টা থেকে ২২ জুন সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন মামলার আসামি ও রাজনৈতিক কার্যক্রমে জড়িত সন্দেহে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জিএমপির মিডিয়া শাখার কর্মকর্তা ওসি জালাল উদ্দিন মাহমুদ বলেন, ‘বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় ও সাংগঠনিক পদ-পদবি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পুলিশ জানায়, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জিএমপি।
প্রাথমিকে আরো ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
নাসিরনগরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় কিশোর গ্রেফতার