স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ উল্লেখ করার কিছু নেই।
এর আগে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। তবে কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতৎপরতা বৃদ্ধি পাওয়ায় ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনা মোতায়েন করা হয়েছে। তার দাবি, বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন বেআইনি মিছিল, শোডাউন ও কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছে। এতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়গঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জিয়াউল আহসানের বিচার পেছানোর চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ