ফটিকছড়িতে ব্যবসায়ির বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক পোল্ট্রি ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
 
শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবছার উদ্দীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার পোল্ট্রি ব্যবসায়ী লিটনের বাড়িকে লক্ষ্য করে হঠাৎ দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলির বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ি লিটন বলেন, রাত ৮টা ১৬ মিনিটের দিকে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। তিনি ঘরের ভেতরে থাকায় প্রাণে রক্ষা পান। হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানান তিনি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত