হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের মালিকানাধীন এবং বিশ্বের কোনো শক্তির পক্ষেই এটি ইরানের কাছ থেকে কেড়ে নেওয়া সম্ভব নয় বলে হুঙ্কার দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সাবেক এই শীর্ষ কূটনীতিক বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাহসী ও প্রজ্ঞাপূর্ণ নির্দেশনায় এই প্রণালিটি ইরানের সার্বভৌমত্বের অধীনে আনা হয়েছে। এটিকে তিনি ‘৪০ দিনের যুদ্ধের’ একটি অত্যন্ত মূল্যবান অর্জন হিসেবে অভিহিত করেন।
সাম্প্রতিক দিনগুলোতে তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথের একটি বিকল্প রুট ব্যবহার করা জ্বালানি ট্যাংকারগুলোতে হামলা চালায়।
এর জবাবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও নৌ চলাচলে হুমকি সৃষ্টির ক্ষেত্রে ইরানের সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে দেশটিতে নতুন দফার বিমান হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র।
আমেরিকার এই হামলার জবাবে ইরানও পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বাহরাইন ও কুয়েতের মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা আঘাত হেনে চলেছে।
ইরান যুদ্ধের সমাধানে পথ খুঁজছেন ট্রাম্প
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছুঁতে পারে ১০০ বিলিয়ন ডলার