'আটক মার্কিন নাগরিককে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে তেহরান'

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

ইরান ২০২৪ সালের ডিসেম্বর থেকে আটক থাকা এক মার্কিন নাগরিককে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওই মার্কিন নারী নাগরিক এখন নিরাপদে ইরানের বাইরে অবস্থান করছেন এবং তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি বলেন, ইরানের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র একটি ইতিবাচক ও মানবিক উদ্যোগ হিসেবে দেখছে।

ট্রাম্প আরও বলেন, তেহরানের এই সিদ্ধান্তকে তিনি ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে বিবেচনা করছেন। একই সঙ্গে এই পদক্ষেপের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। তার ভাষায়, এমন উদ্যোগ চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও একটি ইতিবাচক বার্তা বহন করে।

তবে মুক্তি পাওয়া ওই মার্কিন নাগরিকের পরিচয়, তাকে কী অভিযোগে আটক করা হয়েছিল কিংবা কী প্রক্রিয়ায় তিনি ইরান ত্যাগ করেছেন, এসব বিষয়ে ট্রাম্প তার পোস্টে বিস্তারিত কোনো তথ্য দেননি।

এদিকে, ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা মন্তব্য প্রকাশ করা হয়নি। ফলে এই সিদ্ধান্তের পেছনের কারণ কিংবা দুই দেশের মধ্যে এ নিয়ে কোনো সমঝোতা হয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন