ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত সাত থেকে আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন প্রদেশটির প্রতিনিধি আহমদ মোরাদি।
ইরানের তাসনিম বার্তা সংস্থাকে দেওয়া বক্তব্যে মোরাদি বলেন, গত দুই রাতের হামলায় নিহত সবাই বেসামরিক নাগরিক। প্রতিবেদন অনুযায়ী, হামলার একটিতে হরমোজগানের একটি সেতু লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে সেতুর ওপর থাকা দুটি পারিবারিক গাড়িতে আঘাত লাগে এবং ছয়জন নিহত হন।
এ ছাড়া বন্দর আব্বাসের তাপ্পেহ আল্লাহ আকবর এলাকায় আরেকটি হামলায় এক নারী নিহত হন। এতে এক বছর বয়সী একটি শিশুর একটি অঙ্গ কেটে ফেলতে হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, একটি অগ্নিকাণ্ডে জ্বালানি সরবরাহকারী একটি গাড়ির চালকও নিহত হয়েছেন।
তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা
ইরানি হামলায় কুয়েতে একাধিক দমকলকর্মী আহত
ইরানের মিত্রদের প্রস্তুতির নির্দেশ, যেকোনো মুহূর্তে ইসরায়েলে হামলা
টানা সপ্তম রাতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা