বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা আরও ৩২ সাবেক জেলা প্রশাসককে (ডিসি)। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। নিয়ম অনুযায়ী, চাকরি ২৫ বছর পূর্ণ হলে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কাউকে অবসরে পাঠানো যায়।
অবসরে পাঠানো কর্মকর্তারা যুগ্ম সচিব পদমর্যাদার এবং তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে তারা ডিসি ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত জাতীয় নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ভূমিকা ধাপে ধাপে পর্যালোচনা করা হচ্ছে। এর অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশাসন ও পুলিশ বিভাগে ধারাবাহিক সংস্কারের অংশ হিসেবে এর আগেও একইভাবে ২২ জন সাবেক ডিসিকে অবসরে পাঠানো হয়েছিল। অবসরে যাওয়া কর্মকর্তারা বিধিমোতাবেক সব অবসর-সুবিধা পাবেন।
এ দফায় অবসরে যাওয়া কর্মকর্তাদের তালিকা:
মো. মতিউল ইসলাম চৌধুরী (পটুয়াখালী), মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (ভোলা), এস এম অজিয়র রহমান (বরিশাল), ওয়াহেদুজ্জামান (ফেনী), মো. শহীদুল ইসলাম (খাগড়াছড়ি), সরোজ কুমার নাথ (ঝিনাইদহ), মো. জসিম উদ্দিন (পাবনা), মোহাম্মদ আব্দুল আহাদ (সুনামগঞ্জ), মো. কামাল হোসেন (কক্সবাজার), এ কে এম মামুনুর রশিদ (রাঙামাটি), অঞ্জন চন্দ্র পাল (লক্ষ্মীপুর), মোহাম্মদ ইলিয়াস হোসেন (চট্টগ্রাম),
মো. মিজানুর রহমান (ময়মনসিংহ), এ জেড এম নুরুল হক (চাঁপাইনবাবগঞ্জ), কাজী আবু তাহের (শরীয়তপুর), মো. শাহরিয়ার (নাটোর), মোহাম্মদ দাউদুল ইসলাম (বান্দরবান), মঈনউল ইসলাম (নেত্রকোনা), মো. আসলাম হোসেন (কুষ্টিয়া), আবুল ফজল মীর (কুমিল্লা), মো. মাজেদুর রহমান খান (চাঁদপুর), এস এম ফেরদৌস (মানিকগঞ্জ), গোপাল চন্দ্র দাশ (চুয়াডাঙ্গা),
নাজিয়া শিরিন (নীলফামারী), মোছা. সুলতানা পারভীন (কুড়িগ্রাম), আনারকলি মাহবুব (শেরপুর), মো. হেলাল হোসেন (খুলনা), সৈয়দা ফারহানা কাউনাইন (নরসিংদী), মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী (কিশোরগঞ্জ), মাহমুদুল কবির মুরাদ (হবিগঞ্জ), মো. আলী আকবর (মাগুরা) এবং এস এম আব্দুল কাদের (রাজশাহী)।
সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব : শিশুসহ নিহত ৩০
চাপ দিয়ে ইরানকে দুর্বল করা যাবে না : মেজর জেনারেল সাফাভি
ইরান যুদ্ধ নিয়ে দিশেহারা ট্রাম্প প্রশাসন : মার্ক কেলি
ইরানের স্বার্থে আঘাতের মূল্য দিতে হবে ইউক্রেনকে
খুব বেশি সময় দেওয়া হবে না : কূটনীতি কাজ না করলে ইরানে বড় হামলা
বড় ধরণের পরিবর্তন না এনে আমি দায়িত্ব ছাড়তে চাই না