ট্রাম্পের সাম্প্রতিক এক বিতর্কিত প্রস্তাবের পর কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দফতর স্পষ্ট জানিয়েছে, দেশটির অবরুদ্ধ বা জব্দ করা সম্পদ থেকে কোনো দেশ বা প্রতিষ্ঠান যদি অর্থ গ্রহণ করে, তবে তাদের যেকোনো ধরনের জাহাজকে এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।
ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে-র এক প্রতিবেদনে এই কঠোর সতর্কবার্তার তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধাবস্থার কারণে সৃষ্ট অনিরাপত্তা ও হরমুজ প্রণালীর দক্ষিণ অংশের অবৈধ পথ ব্যবহারে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোকে ইরানের জব্দকৃত তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণাকে আঞ্চলিক অস্থিতিশীলতা বৃদ্ধি ও আগ্রাসী পদক্ষেপের ধারাবাহিকতা বলে আখ্যায়িত করেছেন খাতামুল আম্বিয়া (সা.) হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি।
তিনি ট্রাম্পের প্রস্তাবের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই ধরনের অবৈধ উদ্যোগের পরিণতি যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হতে পারে।
জুলফাকারি আরও জানান, যেসব দেশ বা বিশ্বব্যাপী পরিবহন কোম্পানি ট্রাম্পের এই প্রস্তাব গ্রহণ করে ইরানের অর্থ নেবে, তাদের কোনো জাহাজ আর কোনোদিন হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে না।
ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ার করা হয়।
সংবাদ সূত্র: পার্সটুডে (Pars Today)
মধ্যপ্রাচ্যের শীর্ষ শক্তি ইরান এখন বৈশ্বিক পরাশক্তিদের প্রতিদ্বন্দ্বী
পরিবাগে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
সকাল ৯টার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলের হামলা, মসজিদ ধ্বংস
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প : বিদ্যুৎহীন ৪৫ হাজার পরিবার
আজ সারাদেশে বিক্ষোভ সমাবেশ এনসিপির
মহেশপুরে ১২৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ২