মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি ও যুদ্ধপ্রস্তুতি জানান দিল জিসিসি।
বাহরাইনে আয়োজিত এক যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনী।
বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল দিয়াব বিন সাকোর আল-নুয়াইমি জানান, এই মহড়ার প্রধান উদ্দেশ্য জিসিসি বাহিনীর রণকৌশলগত পরিকল্পনা জোরদার করা। একইসঙ্গে সদস্য দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যে কাজের পারস্পরিক সমন্বয় ও দক্ষতা বাড়াতেও এটি বিশেষ ভূমিকা রাখবে।
মূলত যেকোনো বহিরাগত আগ্রাসন ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার লক্ষ্য নিয়েই মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ছয়টি আরব দেশ সমন্বয়ে জিসিসি জোট গঠিত হয়। সদস্য দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে যৌথ আরব বাহিনী কতটা সুসংগঠিত ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
জেনারেল আল-নুয়াইমি আরও উল্লেখ করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড সামরিক সহযোগিতাকে আরও বাড়িয়ে তোলার তাগিদ দিচ্ছে। কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করলেও এই মহড়ার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার একটি স্পষ্ট ও শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে।
সংবাদ সূত্র: আল জাজিরা (প্রতিবেদন প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই)
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেয়া হবে কঠিন জবাব
আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৭৫, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার’
আকাশে ইরানের নতুন 'অদৃশ্য' শিকারি: ড্রোন 'হাদিদ ১১০'
লেবাননে আরো গভীরে অভিযানের হুঁশিয়ারি ইসরায়েলি সেনাপ্রধানের