জর্ডানে সাম্প্রতিক হামলার জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের 'ভয়াবহ বিমান হামলা' সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক আলোচনা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাবি নিশ্চিত করেছেন যে, বিশেষ করে হরমুজ প্রণালি সংকট নিরসন ও যুদ্ধ প্রশমনে উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলছে।
পাকিস্তান কর্তৃক স্বাক্ষরিত সমঝোতার ওপর ভিত্তি করে দুই পক্ষকে মূল কারিগরি আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়। এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে চলতি মাসের শুরুতে সংঘর্ষ ফের তীব্র হলে জ্বালানি পরিবহনের মূল রুট হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেয় ইরান।
এদিকে গত দুই দিনে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হয়েছে। ইরাকে মার্কিন বাহিনীর পাশাপাশি সৌদি আরবও হামলা চালিয়েছে। এছাড়া প্রথমবারের মতো মিশরের ভূখণ্ডে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বন্দর নগরীতে গ্যাস টার্মিনালে এ হামলায় দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম রূপ নিচ্ছে বলে হুশিয়ারি দিয়েছেন। ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী এটিকে ইসরায়েলের চক্রান্ত বলে ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে, পর পর দুই দিন ধরে জর্ডান তাদের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। কুয়েতে একটি চীনা কোম্পানির ভবনে ইরানি হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাত থেকে লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালির সুরক্ষায় সৌদি আরবের নেতৃত্বে ১৪টি আঞ্চলিক দেশের একটি নৌ-জোট গঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানে আইআরজিসির (IRGC) কমান্ড সেন্টারসহ ডজনখানেক লক্ষ্যবস্তুতে সফল হামলা সম্পন্ন করেছে। হামলায় খুজেনিস্তান প্রদেশ, কেশম দ্বীপ এবং জানজান প্রদেশে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম ও রক্ষীবাহিনী। সূত্র: এএফপি
তুষারধসে বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজারসহ নিখোঁজ ১০
ইরানের ভয়ে সেনাদের মোবাইল ফোন কেড়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের নৌ-জোট, যুক্ত বাংলাদেশও