ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, যুক্তরাষ্ট্রকে খুব শিগগিরই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। একই সঙ্গে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখান থেকেও যুক্তরাষ্ট্রকে বহিষ্কার করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আজিজি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না এবং আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোও শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না।
তার দাবি, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে।
তবে কীভাবে বা কোন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছাড়তে বাধ্য করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। সূত্র: ডন
ট্রাম্প ১০৬ বার ইরানের পরাজয় ঘোষণা করেছেন: কোসারি
যুদ্ধবিরতিতে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান
ইরান নয়, যুদ্ধ এড়াতে পিছু হটলেন ট্রাম্প