গাছ থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (১৬) নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়া গ্রামে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোশাররফ একই গ্রামের নূর ইসলামের ছেলে। স্থানীয় একটি দোকানে থাই গ্লাস মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত সে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যায় বাজারের একটি দোকানের পাশের গাছে টাঙানো আর্জেন্টিনার পতাকাটি সরাতে গাছে ওঠে মোশাররফ। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া মূল বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত তার শরীর স্পর্শ করে। এতে সে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।
উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্বজনেরা।
ঘটনাটি নিয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো কিছু জানেন না।
ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও
রেললাইন থেকে দম্পতির ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
বিএনপি নেতাকে গুলি, ভাই-ভাতিজাকে ফাঁসানোর অপচেষ্টার প্রতিবাদ