পাচারকালে সহস্রাধিক বস্তা সিমেন্টসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:৪০ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় এক হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭), ভোলা সদর উপজেলার মো. আলাউদ্দিন (৪২) ও একই এলাকার মো. নিরব (৩৫)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মৌলভীচরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে সন্দেহভাজন বাল্কহেডটি আটক করা হয়। পরে তল্লাশি করে বাল্কহেড থেকে এক হাজার ৩৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এসময় বাল্কহেডে থাকা তিন জনকে গ্রেপ্তার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. সাব্বির আলম সুজন জানান, তিনজনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে থানায় মামলা করেছে।

MU
আরও পড়ুন