পশ্চিম তীরে প্রায় এক ডজন ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়ার নির্দেশ

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০১:১৬ এএম

পশ্চিম তীরের কুসরা গ্রামে কয়েকটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে অবস্থান নেয়া একদল ইসরাইলিকে (ইসরাইলি বসতি স্থাপনকারী) সরাতে সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। তবে এ অভিযান চালানোর সময় প্রায় এক ডজন ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বলা হয়েছে।

 

গত রোববার থেকে ওই এলাকায় তিনটি বাড়ি ঘিরে রেখেছিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা। তারা ওই ফিলিস্তিনি বাড়িগুলোর বিদ্যুৎ ও পানি সরবরাহও বন্ধ করে দেয়।

 

কুসরা গ্রামের মেয়র আবদেল আজিম ওয়াদি বিবিসিকে বলেন, তাদের গ্রামকে ‘সামরিকভাবে নিয়ন্ত্রিত এলাকা’ ঘোষণা করা হয়েছে এবং ফিলিস্তিনিরা খালি করে দেয়া কয়েকটি বাড়িকে ব্যারাক হিসেবে ব্যবহার করছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি বাহিনী বলেছে, তাদের উদ্দেশ্য হলো ‘বাসিন্দাদের সুরক্ষা দেয়া’।

 

ইসরাইল সরকারের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, বসতি স্থাপনকারীদের এই কর্মকাণ্ড ‘নিন্দনীয়’ ও ‘অগ্রহণযোগ্য’। এ ঘটনার তদন্ত করা হবে এবং দায়ীদের গ্রেফতার করা হবে।

 

সূত্র : বিবিসি

HN
আরও পড়ুন