ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম

ঝিনাইদদে উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্দ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সদর হাসপাতাল চত্তরে বিভিন্ন প্রকারের ফলদ ও বনজ চারা রোপন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর হসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ পরিচালক সুমন বড়ুয়া, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার প্রমুখ।

এসময় সংঘঠনের সহ-সভাপতি আব্দুর সবুর, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, শিক্ষা সম্পাদক ফারুক হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, আব্দুল মমিন, মুসলিম উদ্দিন, মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  মিল্টন হোসেন, ওয়াসিম সাগর, নয়ন হোসেন, নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন। পরে শহরের পায়রা চত্তরে চারা বিতরণ করা হয়।

MU
আরও পড়ুন