মার্কিন নেতাদের জুয়ার খেসারত দিচ্ছে সাধারণ পরিবার: ভেলায়াতি

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৮:১৬ পিএম

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে মার্কিন জনগণের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি। তার দাবি, পশ্চিম এশিয়ায় মার্কিন নেতৃত্বের ‘জুয়া’র মূল্য এখন সরাসরি দিচ্ছে দেশটির সাধারণ পরিবার।

সোমবার (১৭  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলায়াতি বলেন, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ নিয়ে গর্ব করছেন; অথচ মার্কিন সিনেটর জন কর্নিন দেশটির জনগণের বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় নিয়ে কথা বলছেন।

ভেলায়াতি লেখেন, নেতাদের নেওয়া ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের মূল্য এখন মার্কিন পরিবারকে নগদে দিতে হচ্ছে।

১৯৫৩ সালের ১৯ আগস্ট ইরানে মার্কিন সমর্থিত অভ্যুত্থানের ৭৩তম বার্ষিকীর প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন। তার মতে, গত ৭৩ বছরে পশ্চিম এশিয়ার রাজনৈতিক সমীকরণ বদলে গেছে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের পুরোনো প্রভাবের বাস্তবতা আর আগের মতো নেই।

ইরানের সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা আরও বলেন, একদিকে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে এবং ট্রাম্প নৌ অবরোধ নিয়ে কথা বলছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা সাধারণ মানুষের বাড়তে থাকা দাম ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

তবে মার্কিন জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে ইরান নীতি বা অবরোধের সরাসরি সম্পর্কের কোনো পরিসংখ্যান এই বক্তব্যে ভেলায়াতি উপস্থাপন করেননি। এটি মূলত ইরানের একজন শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ইরাননীতি নিয়ে রাজনৈতিক সমালোচনা। সূত্র: মেহর নিউজ এজেন্সি

AS
আরও পড়ুন