ইসরায়েলের বিরুদ্ধে কূটনীতি ভেস্তে দেওয়ার অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সাথে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নে প্রধান বাধা হিসেবে আখ্যায়িত করেছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে।
আব্বাস আরাগচি বলেন, জায়নবাদী শাসকগোষ্ঠী এই সমঝোতা স্মারক বাস্তবায়নের সবচেয়ে বড় বিরোধী ও মূল বাধা ছিল এবং এখনও রয়েছে। তারা যেন কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, চুক্তি যেন ব্যর্থ হয় এবং এটি বাস্তবায়িত না হয়—তার জন্য সব ধরনের চেষ্টা চালিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের “বিনাশর্তে আত্মসমর্পণ”-এর যে দাবি ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, তা বাস্তবায়িত হয়নি। কারণ তেহরান শেষ পর্যন্ত নিজস্ব শর্তেই যুদ্ধবিরতি গ্রহণ করে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা পরিচালনা করেছে।
প্রতিবেদন অনুযায়ী আরাগচি বলেন, যারা যুদ্ধের শুরুতেই আমাদের বিনাশর্তে আত্মসমর্পণ চেয়েছিল, কিছুদিন যেতে না যেতেই তারা আলোচনার জন্য আকুতি জানাতে শুরু করে।
তিনি স্পষ্ট করে বলেন, আমরাই প্রথমে বলেছিলাম কোনো যুদ্ধবিরতি মানব না এবং লড়াই চালিয়ে গিয়েছি, যতক্ষণ না তারা ইরানের শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতি ও আলোচনায় সম্মত হয়েছে।
সূত্র: আল-জাজিরা
কারাগারে কেমন আছেন ইমরান খান?
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর কারণ কি?