উপসাগরীয় দেশগুলোকে ইরানের কড়া হুঁশিয়ারি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

মার্কিন বাহিনীকে কোনো ধরনের সহায়তা বা সুবিধা না দেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোকে স্পষ্ট কড়া বার্তা ও হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আবদুল্লাহি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে যা কিছু ঘটছে তার কোনো কিছুই তাঁদের চোখের আড়াল নয়।

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা যায়, এক বিবৃতিতে আবদুল্লাহি বলেন, আঞ্চলিক ঘাঁটিগুলোতে এত বিপুল সংখ্যক সামরিক বিমান—বিশেষ করে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আশ্রয়দাতা দেশগুলোর সম্মতি বা জানা ছাড়া এটি ঘটা কোনোভাবেই ব্যাখ্যাযোগ্য নয়।

কড়া হুঁশিয়ারি দিয়ে আবদুল্লাহি আরও বলেন, আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি- আক্রমণকারী মার্কিন বাহিনীকে যেকোনো ধরনের সহায়তা বা সুবিধা দেওয়া মানে সরাসরি মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে অংশীদার হওয়া।

সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন