হরমুজ প্রণালী ব্যবহার করে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রে ইরানের কাছে বিশেষ সুবিধার অনুরোধ জানিয়েছে ইরাক।
সম্প্রতি তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান ইরাকি পার্লামেন্ট স্পিকার হাইবাত আল-হালবুসি।
বৈঠকে আঞ্চলিক উত্তেজনার বিষয়টি তুলে ধরে আল-হালবুসি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে তার দেশ।
এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি বিবেচনা করে ইরাকের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় তেহরানকে পাশে চান তিনি।
ইরাকের এই আবেদনের জবাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি জানান, ইরাকের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে তেহরান অত্যন্ত আগ্রহী এবং ইতোমধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করা হবে।
সূত্র: আল জাজিরা (ইরাকি নিউজ এজেন্সির বরাতে)
বান্দরবানে মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষীর আত্মসমর্পণ
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ