নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবীনগর খেয়াঘাট এলাকায় পাটাতন ভেঙে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নৌকাটি ধারণক্ষমতার তুলনায় বেশি যাত্রী নিয়ে ঘাট থেকে ছেড়ে যায়। নদীর মাঝপথে পৌঁছানোর পর হঠাৎ নৌকার তলার পাটাতন ভেঙে যায়। এতে নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আশপাশের খেয়া নৌকা ও ইঞ্জিনচালিত কয়েকটি ট্রলার ঘটনাস্থলে পৌঁছে পানিতে পড়া যাত্রীদের উদ্ধার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবি হতাহতের ঘটনা ঘটেনি।
পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় দম্পতি নিহত
ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অভিযানের ঘোষণা ট্রাম্পের