পূর্বাচল থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:২১ এএম

হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় হাসিবুর হাসান নামে এক অপহৃত চিকিৎসককে (৪৩) উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর পূর্বাচলের ১৯ নম্বর সেক্টর থেকে তাকে উদ্ধার করে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার ভিডিপি গার্ডের একটি টহল দল।

আনসার ভিডিপি এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় জলসিঁড়ি এলাকার মাস্টার ফার্মেসিতে রোগী দেখতে যাওয়ার উদ্দেশে কুড়িল বিশ্বরোডে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে এক চালক তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেয়। গাড়িতে ওঠার পরপরই ভেতরে থাকা সংঘবদ্ধ অপরাধী চক্রটি তার ওপর চড়াও হয় এবং জোরপূর্বক তার হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে।

আনসার ভিডিপি আরো জানিয়েছে, পরবর্তীতে অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।

Maz
আরও পড়ুন