টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৭ এএম

নাটোরের বড়াইগ্রামে নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের কাজ ও জরুরি রক্ষণাবেক্ষণের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

সোমবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের (আংশিক) আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা ও বড়বড়িয়া।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

এএম/ওয়াইএ
আরও পড়ুন