রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলার পাংশা উপজেলার পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য মোসা. হামিদা খাতুন (৪৭) এবং একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সাজেদা বেগম (৪০)।
মাজবাড়ী ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুজন নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার খবরটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ বিষয়ে প্রশাসনিকভাবে পরিষদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ডিবি পুলিশ জানায়, ওই দিন বিকেলে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শিমুল শেখের নেতৃত্বে একদল পুলিশ পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনের পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবাসহ ওই দুই নারী প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুল ইসলাম জানান, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁদপুরে পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য নিখোঁজ
'জামায়াত এনসিপিকে নির্বাচনী ব্যয় দিয়ে ১৯৭১-এর দায় মোছার চেষ্টা করেছে'