যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা, কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং সিনেটসহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে চীনা হ্যাকারদের অনুপ্রবেশ ও সাইবার হামলার তথ্য প্রকাশ্যে এসেছে। মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, তারা চীনা হ্যাকারদের একটি বিশাল সাইবার অভিযান সফলভাবে নস্যাৎ করেছে।
বুধবার (২৬ আগস্ট) মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, তারা ‘কিউস্ক্যান’ (QScan) ও ‘কিউটিরউটার’ (QTRouter) নামের দুটি হ্যাকিং প্ল্যাটফর্মের ডোমেইন জব্দ করেছে, যা ব্যবহার করে দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক সংবেদনশীল নেটওয়ার্কে হামলা চালানো হচ্ছিল।
তদন্তকারী নথিতে বলা হয়, চীনের নানজিং-ভিত্তিক ‘নানজিং শিনজিউওয়ে নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি’ এই সাইবার হামলা পরিচালনা করছিলো। প্রতিষ্ঠানটি চীনা সামরিক বাহিনী (পিএলএ) এবং তাদের প্রধান গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির হয়ে কাজ করে।
প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা ২০১৮ সাল থেকে এই সাইবার তৎপরতা চালিয়ে আসছে। সাম্প্রতিক ২০২৪ ও ২০২৬ সালের মার্চেও তারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঠিকাদার, ব্যাংক, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালগুলোতে অনুপ্রবেশের চেষ্টা ও তথ্য চুরি করেছে।
এদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র এক ইমেইল বার্তায় সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, চীন সব ধরনের সাইবার হামলার কঠোরবিরোধী। রাজনৈতিক উদ্দেশ্যে বেইজিংকে হেয় করতেই যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার অজুহাত তুলে চীনা প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ জারি করছে।
সূত্র: রয়টার্স
মক্কায় ভারী বৃষ্টির আভাস, রেড অ্যালার্ট জারি
নিষেধাজ্ঞার পরও কেন ভেঙে পড়েনি ইরানের অর্থনীতি?