নেপালের বন্যায় নিহতদের মরদেহ ভেসে এলো ভারতে

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৯:৩৯ এএম

নেপালে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ।

এদিকে প্রলয়ঙ্করী এই দুর্যোগে ভেসে যাওয়া মানুষের মরদেহ দুর্যোগকবলিত এলাকা থেকে কয়েকশ মাইল দূরে গিয়ে পাওয়া যাচ্ছে। রাসুওয়া থেকে প্রায় ২৫০ মাইল দূরে লুম্বিনি প্রদেশে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নেপালের সীমান্তবর্তী ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশ ও বিহারেও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে, যা মূল কেন্দ্র থেকে শতাধিক মাইল দূরে অবস্থিত।

নিখোঁজ ও জীবিত ব্যক্তিদের সন্ধানে নেপালজুড়ে সেনাবাহিনী ও পুলিশের অন্তত পাঁচ হাজার সদস্যের সমন্বয়ে ব্যাপক উদ্ধার অভিযান চলছে।

ওয়াইএ
আরও পড়ুন