শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি দুই দিনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত কমিটির সভায় আলোচনা শেষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। তবে কোন ইউনিটের পরীক্ষা কোন দিনে অনুষ্ঠিত হবে, তা এখনো জানানো হয়নি।
ভর্তি পরীক্ষার সময়সূচি, আবেদন প্রক্রিয়া, ইউনিটভিত্তিক তথ্য ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
'এখানে আমাকে নির্যাতন করা হয়', কুয়েত থেকে নারীর আর্তনাদ