‘বিশ্বশক্তির রাজনীতিতে পরিবর্তন এনেছে ইরানি জনগণ’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

ইরানের জনগণের ঐক্য বিশ্বশক্তির রাজনীতিতে পরিবর্তন বাস্তবে করে দেখিয়েছে, বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তার দাবি, জনগণের ঐক্য ও নেতৃত্বের কৌশলগত দিকনির্দেশনার সমন্বয় আন্তর্জাতিক অঙ্গনে একটি অনন্য ঐতিহাসিক ঘটনা তৈরি করেছে।

এসএনএন নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে সাফাভি বলেন, ২০০ রাত ধরে জনগণের শক্তিশালী উপস্থিতি মাঠপর্যায়ে জনগণের ইচ্ছাকে নেতৃত্বের কৌশলগত দিকনির্দেশনার সঙ্গে যুক্ত করেছে। তার ভাষ্য, এই ঐক্য বিশ্বশক্তির গতিপ্রকৃতিতে একটি পরিবর্তনকারী বাস্তবতায় পরিণত হয়েছে।

তিনি বলেন, জনগণের সচেতনতা এবং ইসলামি ব্যবস্থার কর্তৃত্ব থেকে গড়ে ওঠা ঢাল নতুন কোনো ইসরায়েলি বা মার্কিন চাপিয়ে দেওয়া যুদ্ধকেও মোকাবিলা করতে সক্ষম হবে।

সাফাভির ভাষ্য, দীর্ঘ সময় ধরে জনগণের উপস্থিতি, তাদের ঐক্য এবং নেতৃত্বের দিকনির্দেশনার সমন্বয় ইরানের প্রতিরোধ সক্ষমতাকে আরও দৃঢ় করেছে। তিনি এই ঐক্যকে আন্তর্জাতিক অঙ্গনে একটি ব্যতিক্রমী ঐতিহাসিক ঘটনা হিসেবেও উল্লেখ করেন। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত