জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) পাঁচ স্থায়ী সদস্যের একচ্ছত্র ভেটো ক্ষমতা চিরতরে বিলুপ্তির জোর দাবি জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
বৈশ্বিক বাস্তবতার আলোকে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ কাঠামোকে আরও কার্যকর, সুষম ও জবাবদিহিমূলক করার আহ্বান জানান তিনি।
তুর্কি রাষ্ট্রপ্রধান স্পষ্ট জানান, "পৃথিবী ওই পাঁচ শক্তির চেয়ে অনেক বড়।" ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে গঠিত এই নিরাপত্তা পরিষদে আট দশকেও বিশেষ ক্ষমতার কোনো পরিবর্তন আসেনি, যেখানে মাত্র একটি দেশের ভেটো যেকোনো বৈশ্বিক উদ্যোগ আটকে দিতে পারে।
এরদোগান ব্যাখ্যা করেন, বর্তমান পরিচালনা ব্যবস্থা আজও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ভূরাজনৈতিক প্রভাব বহন করছে। সাম্প্রতিক মহামারী, জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থার অচলাবস্থা প্রমাণ করেছে যে, বৈশ্বিক সমস্যার সমাধান গুটিকয়েক দেশের হাতে ছেড়ে দেওয়া ঝুঁকিপূর্ণ।
আন্তর্জাতিক অপরাধ আদালত ‘নিয়ন্ত্রণহীন’