যুক্তরাষ্ট্রকে দমাতে ইরানের অত্যাধুনিক অস্ত্র পরীক্ষা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ধ্বংস করতে সক্ষম এমন এক নতুন প্রযুক্তির সফল অস্ত্র পরীক্ষার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির এই চাঞ্চল্যকর তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি।

তবে নিরাপত্তার স্বার্থে এই নতুন অস্ত্রের ধরন ও কাজের নিখুঁত কৌশল সম্পর্কিত তথ্য পুরোপুরি গোপন রাখা হয়েছে।

জেনারেল মোহেব্বি জানান, নিজ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য যেকোনো বৈরী শক্তি বা শত্রুর আক্রমণ প্রতিহত করতেই তারা নিয়মিত আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও পরীক্ষা চালাচ্ছেন।

আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানো হলে যুদ্ধক্ষেত্রে আরও ধ্বংসাত্মক ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম উন্মোচন করা হবে। বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে তেহরানের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত