ইরান-মার্কিন আলোচনাকে ‘গঠনমূলক’ বললেন উইটকফ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

জাতিসংঘের মঞ্চে মধ্যস্থতাকারীদের সহায়তায় ইরানের সাথে একটি দীর্ঘ আলোচনা প্রক্রিয়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরোক্ষ এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীরা সারাদিন ধরে উভয় পক্ষের মধ্যে ধারাবাহিক যোগাযোগ ও বার্তা আদান-প্রদান রক্ষা করেছেন। উভয় দেশের প্রতিনিধিরা সরাসরি টেবিলে না বসলেও মধ্যস্থতাকারীদের ভূমিকার কারণে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

উইটকফ আরও উল্লেখ করেন, আলোচনার এই ধাপটি সফলভাবে সম্পন্ন হয়েছে। মধ্যস্থতাকারীরা তাদের চেষ্টা অব্যাহত রাখবেন এবং এই অগ্রগতি ভবিষ্যতে ইতিবাচক ও প্রতিশ্রুতিশীল ফল আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত