কালীগঞ্জে আধুনিক পৌর মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক পৌর মার্কেট নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনন্দঘন পরিবেশে মার্কেটটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, আধুনিক পৌর মার্কেটটি নির্মিত হলে কালীগঞ্জের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। একই ছাদের নিচে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা উন্নত পরিবেশে কেনাকাটার সুযোগ পাবেন। পাশাপাশি মার্কেটটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। তিনি মার্কেট নির্মাণে কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কালীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবীর হাচান, স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীরা অংশ নেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত