ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ এএম

ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি কৃষি খামারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন কর্মী।

বৃহস্পতিবার সকালে খামারটিতে শ্রমিকরা যখন শাকসবজি বাছাইয়ের কাজ করছিলেন, ঠিক তখনই এই ড্রোন হামলা চালানো হয়। জরুরি সেবা বিভাগ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, সাধারণ একটি কৃষি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র: এএফপি

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত