ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এই এনকাউন্টারের জোরালো পক্ষ নিয়ে সমালোচকদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, আক্রমণ করা হলে পুলিশ কি তাদের দিকে রসগোল্লা ছুড়বে?
২০ কর্মীকে লক্ষাধিক রুপি বোনাস, ভাইরাল সুরাটের ব্যবসায়ী২০ কর্মীকে লক্ষাধিক রুপি বোনাস, ভাইরাল সুরাটের ব্যবসায়ী
রাজ্যটির স্বরাষ্ট্র দফতরের দায়িত্বেও থাকা শুভেন্দু অধিকারী বলেন, পুলিশকে মেরে ফেলার চেষ্টা করা হলে পুলিশ কি পকেটে বন্দুক নিয়ে বসে থাকবে? পুলিশ আইনসম্মতভাবেই এর মোকাবিলা করেছে। পুলিশ আক্রান্ত হয়েছে এবং তাদের যা করার ছিল, তাই করেছে।
বারুইপুর, গাইঘাটা এবং ধুলিয়ানের সাম্প্রতিক এনকাউন্টারের প্রসঙ্গ টেনে তিনি জানান, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে পুলিশকে স্বাধীনভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের পশ্চিমবঙ্গে কোনও বোন বা মেয়ের ওপর ধর্ষণ, খুন বা অত্যাচার হলে বিচার হবে। আমরা পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি। পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োজন, তারা তাই করবে। মাদক চোরাকারবারি, ধর্ষক এবং অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা সতর্ক করে দিতে চাই, এই রাজ্যে আপনাদের কোনও স্থান নেই।
কলকাতায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কুপিয়ে হত্যা, লিভ-ইন সঙ্গিনী ও তার মা গ্রেফতারকলকাতায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কুপিয়ে হত্যা, লিভ-ইন সঙ্গিনী ও তার মা গ্রেফতার
স্থানীয় ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে চাঁদা তোলা, গুন্ডামি ও সিন্ডিকেট রাজকে ‘তৃণমূল আমলের রোগ’ আখ্যা দিয়ে একে কঠোর হাতে দমনের ঘোষণা দেন তিনি।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী। নাম না করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পুলিশের গায়ে হাত তোলা বা হুমকি দেওয়া ব্যক্তিদের রেহাই দেওয়া হবে না। ভিডিও দেখে যাদের চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং কাস্টডি ট্রায়ালও করা হবে।
অন্যদিকে, পুলিশি পদক্ষেপের সমালোচনা করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, হামলাকারীরা এখনও ঘুরে বেড়াচ্ছে অথচ ভুক্তভোগীদের আটক করা হচ্ছে। কলকাতা পুলিশকে অতীতে স্কটল্যান্ড ইয়ার্ড-এর সঙ্গে তুলনা করা হলেও বর্তমান অবস্থা নিয়ে তিনি একে রয়্যাল স্ক্যান্ডাল স্কোয়াড বলে কটাক্ষ করেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে বিতর্ক
শিশু-কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ফ্রান্সের মাদকচক্রগুলো