ষড়যন্ত্রকারীদের স্থান এ দেশে হবে না: রিজভী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

এ দেশে উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যারা দেশকে অন্য দেশের উপনিবেশ বানানোর চেষ্টা করছে, বিএনপি তাদের প্রতিরোধ করবে বলেও জানান তিনি।

রিজভী বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, তিন প্রজন্মের প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে কথা বলেছেন প্রধানমন্ত্রী। মারণাস্ত্রের বদলে যুক্তি-তর্কের মাধ্যমে বিরোধ মেটানো এবং মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বিশ্বশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত