‘যুদ্ধাপরাধের’ জন্য নির্বাচনী পরিণতি ভোগ করতে হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: পেজেশকিয়ান

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের ‘যুদ্ধাপরাধের’ জন্য নির্বাচনী পরিণতি ভোগ করতে হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আগ্রাসীদের পরিবেশ ধ্বংসের বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরার জন্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন একটি গুরুত্বপূর্ণ সুযোগ।’

পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের কারণে নির্বাচনী ক্ষেত্রে রাজনৈতিক মূল্য দিয়েছে। তবে কোন নির্বাচন বা কোন ফলাফলের কথা তিনি নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন, তাসনিমের প্রকাশিত প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি।

সম্মেলনে ইরানের পরিবেশবিষয়ক অবস্থান তুলে ধরার পাশাপাশি যুদ্ধের কারণে পরিবেশের ক্ষয়ক্ষতির বিষয়টিও আলোচনায় আনতে চান দেশটির প্রেসিডেন্ট।

এমএজেড
আরও পড়ুন