আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ (২৬ সেপ্টেম্বর) ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর ও সুকুসি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকার বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ওয়াইএ
আরও পড়ুন