সন্দেহভাজন একটি ড্রোন বেলারুশ থেকে লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশের পর দেশটির ভিলনিয়াস বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের যুদ্ধবিমানও আকাশে উড়েছে। শনিবার (৩ অক্টোবর) লিথুয়ানিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্তৃপক্ষ জানিয়েছে, বেলারুশ থেকে একটি সন্দেহভাজন ড্রোন লিথুয়ানিয়ার দিকে উড়ে আসছে বলে খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করা হয়।
এদিকে, ভিলনিয়াস অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ড্রোনটির উৎস ও গতিপথ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
'সীমান্তজুড়ে এলিট ইউনিট , ইরানে স্থল আগ্রাসনের সুযোগ দেওয়া হয়নি'
'শক্তিশালী, বুদ্ধিদীপ্ত ও পেশাদার বাহিনীর প্রতীক ইরান পুলিশ'