ইউক্রেনের সুমি অঞ্চলে ভারতীয় প্রতিষ্ঠান কুসুম গ্রুপের একটি ওষুধ কারখানায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববারের এই ভয়াবহ হামলায় কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং একজন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন কর্মী।
হামলার তীব্রতায় কারখানাটির মূল কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
১৯৯৪ সালে যাত্রা শুরু করা কুসুম গ্রুপ ২০০৯ সালে সুমিতে এই ওষুধ উৎপাদন কেন্দ্রটি চালু করে। ভারতীয় নাগরিক রাজীব গুপ্তের পরিচালনায় প্রতিষ্ঠানটি বর্তমানে ৫০টির বেশি জেনেরিক ওষুধ তৈরি করে থাকে।
যুদ্ধ চলাকালীন এতদিন কারখানাটির উৎপাদন সচল থাকলেও সাম্প্রতিক এই হামলায় প্রায় ৪০০ কোটি রুপির ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সূত্র: এনডিটিভি।
ইন্দোনেশিয়ায় বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো