নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের 'বড় মজুত' রয়েছে ইরানের: সেনাবাহিনীর মুখপাত্র

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

ইরানের সেনাবাহিনীর কাছে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ বিপুল পরিমাণ প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক সামরিক সরঞ্জাম মজুত রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রামিনিয়া।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। একই সঙ্গে প্রতিপক্ষের কোথায় এবং কীভাবে দুর্বলতা রয়েছে, সেটিও তারা চিহ্নিত করতে সক্ষম হয়েছে।

আক্রামিনিয়া বলেন, যুদ্ধ চলাকালীন প্রতিদিনই ইরান নতুন ধরনের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক সামরিক সরঞ্জাম তৈরি করেছে। এসব সরঞ্জামের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে।

তিনি আরও জানান, যুদ্ধ শেষ হলেও সামরিক সরঞ্জাম উৎপাদন বন্ধ হয়নি; নতুন ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার সরঞ্জাম তৈরির কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

ইরানি সেনাবাহিনীর এই বক্তব্য থেকে বোঝা যায়, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশটি তার সামরিক সক্ষমতা আরও বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। তবে কতসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি আক্রামিনিয়া।

ওয়াইএ
আরও পড়ুন