দিল্লিতে ইন্টারনেট বন্ধ, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ এএম

দিল্লিতে কক্‌রোচ জনতা পার্টির প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষা করতে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ।

শুক্রবার রাত ১০টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শনিবার রাত ১০টা পর্যন্ত বহাল থাকবে। এর ফলে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান ও খান মার্কেটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

হঠাৎ এভাবে ইন্টারনেট স্তব্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানায়, জনজীবন স্তব্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা গ্রহণযোগ্য নয়।

সমাবেশের প্রভাবে দিল্লির প্রায় ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশদ্বার বন্ধ এবং ৬০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। শীর্ষ আদালতের তীব্র আপত্তির পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে।

সূত্র: এনডিটিভি

এইচএন
আরও পড়ুন