ডোনাল্ড ট্রাম্প

জনগণকে স্বস্তি দিতে ডিজেলের দাম কমানো হবে

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ এএম

বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার মধ্যেই ডিজেলের আকাশচুম্বী দাম নিয়ে বড় বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষকে স্বস্তি দিতে ডিজেলের দাম কমানো নিয়ে খুব দ্রুত একটি বড় ঘোষণা দেওয়া হবে।

বর্তমানে ডিজেলের দর প্রায় রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। তবে এই সংকট সাময়িক উল্লেখ করে ট্রাম্প আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বাজারে ডিজেলের মূল্য খুব শিগগিরই উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি নিশ্চিত করেন, ইরান যাতে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই ভূ-রাজনৈতিক সংকট দ্রুত সমাধান হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। বাজারে তেলের সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি ইউরোপীয় দেশগুলোকে তাদের জরুরি রিজার্ভ থেকে মজুতকৃত ডিজেল বাজারে ছাড়ার জোর তাগিদ দেওয়া হয়েছিল।

সূত্র: আল-জাজিরা

এইচএন
আরও পড়ুন