ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন নৌবাহিনী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা সামনে রেখে সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন যুদ্ধজাহাজগুলোতে গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম তোলা হচ্ছে, পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে যুদ্ধবিমান। শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তুতির আওতায় রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে কেন্দ্র করে গঠিত মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। যুদ্ধজাহাজে গোলাবারুদ বোঝাই এবং উড়োজাহাজগুলোকে অভিযানের উপযোগী করে তোলার মধ্য দিয়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, তা বিবেচনা করছে ওয়াশিংটন। সেই সম্ভাবনার মধ্যেই মার্কিন নৌবাহিনীর এই তৎপরতার খবর সামনে এসেছে। তবে ইরানে নতুন করে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান প্রস্তুত করার কথা বলা হলেও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু, সময়সূচি কিংবা অভিযানের পরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ফলে এসব প্রস্তুতি সরাসরি নতুন হামলার চূড়ান্ত নির্দেশের অংশ কি না, তা স্পষ্ট নয়। আপাতত ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথা বিবেচনায় রেখেই মার্কিন নৌবাহিনী প্রস্তুতি জোরদার করছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত