রংপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে ওই এলাকায় অবস্থিত শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন।

মোয়াজ্জেম হোসেন বলেন, ঢাকা থেকে কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনায় আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।

জেএম
আরও পড়ুন