ট্রাম্পের শুরু করা ‘অবৈধ ইরান যুদ্ধের’ পর পেট্রলের দাম বেড়েছে ৩৯ শতাংশ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪১ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানির দাম বাড়লেও বড় তেল কোম্পানিগুলো বিপুল মুনাফা করছে—এমন অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা ‘অবৈধ ইরান যুদ্ধের’ পর থেকে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ৩৯ শতাংশ বেড়েছে। একই সময়ে এক্সনমোবিলের মুনাফা বেড়েছে ১৩০ শতাংশ, শেভরনের ১৮৫ শতাংশ এবং শেলের মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে।

স্যান্ডার্স বলেন, ‘শ্রমজীবী পরিবারগুলো যখন সংকটে পড়ছে, তখন বড় তেল কোম্পানিগুলো তাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করে মুনাফা লুটছে।’

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে ট্রাম্পের প্রতিক্রিয়া, ‘আমি পরোয়া করি না।’

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত