পারস্য উপসাগরে মার্কিন হামলায় ইরানি ক্যাপ্টেন নিহত

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি এক ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। শুক্রবারের (৩০ অক্টোবর) ওই হামলায় গোলার টুকরার আঘাতে প্রাণ হারান নাসের ইব্রাহিমি নেজাদিয়ান নামের ওই ক্যাপ্টেন। রোববার (১ নভেম্বর) এ খবর প্রকাশ করে ইরানি সংবাদমাধ্যম।

নিহত নাসের ইব্রাহিমি নেজাদিয়ানের বাড়ি ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে। ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর শুক্রবার (৩০ অক্টোবর) পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় তার জাহাজ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে গোলার টুকরার আঘাতে তিনি নিহত হন।

তবে জাহাজটির নাম, হামলার সুনির্দিষ্ট স্থান কিংবা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ ঘটনায় কোনো বক্তব্যের উল্লেখ নেই।

নাসের ইব্রাহিমি নেজাদিয়ানের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রোববার রাত সাড়ে ৮টায় আবাদানের শহীদ মোনতাজেরি পার্কের নির্ধারিত স্থানে জানাজা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। সূত্র: মেহর নিউজ এজেন্সি 

এএস
আরও পড়ুন