পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে বন্দুক হামলায় নিহত ৫

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৮ এএম

পোল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ক্রাকোর ঐতিহাসিক অঞ্চলে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেলে ক্রাকো শহরের কেন্দ্রস্থলে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। স্লাভকোভস্কা স্ট্রিট ধরে যাওয়ার সময় একটি চলন্ত গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে দুষ্কৃতকারীরা।

হামলায় নিকটস্থ একটি দোকান এবং একটি ট্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারকাজ শুরু করে।

আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে নিকটস্থ প্রধান চত্বরে এয়ার অ্যাম্বুলেন্স নামানো হয়। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি পর্যালোচনা করছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

পোলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার বিস্তারিত অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তবে হামলাকারীদের পরিচয় কিংবা হামলার মূল উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আনাদোলু 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত