কারামুক্তির পর ফিলিস্তিনি সাংবাদিক

‘ভয় পাওয়া চলবে না, আমরা সঠিক পথেই আছি’

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ এএম

ইসরায়েলি গোয়েন্দা ও পুলিশের হাতে আটক হওয়ার পাঁচ দিন পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক অধিকারকর্মী আবেদ আবু শেহাদেহ। রোববার পেতাহ তিকভা পুলিশ স্টেশন থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেয়া হয়।

কারামুক্তির পর গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আবু শেহাদেহ জানান, তার এই গ্রেপ্তার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তবে ভয় না পেয়ে ন্যায়বিচার ও সমতার জন্য নিজের কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় তারা সঠিক পথেই আছেন এবং এই লড়াই থামবে না। একই সাথে তিনি তার আইনজীবী দল, আইনি সংস্থা ‘আদালাহ’ ও আন্তর্জাতিক সমর্থকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত বুধবার জাফায় নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’। সে সময় তার বিরুদ্ধে বিদেশি এজেন্টের সাথে যোগাযোগের কাল্পনিক অভিযোগ আনা হয়েছিল।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন