চলতি বছরের পর ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ঘোষণায় দুই দেশের সম্পর্কে বড় কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য।
ওয়াশিংটন ডিসিতে নর্থ আমেরিকার ইহুদি ফেডারেশনসের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পম্পে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তার অর্থ দেবে কি না, তার চেয়ে দুই দেশের সম্পর্কের ধরন অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দুই দেশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক গভীর, দৃঢ় ও অবিচ্ছেদ্য। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে তিনি এ কথা বলছেন বলেও উল্লেখ করেন।
পম্পে আরও বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট ওই সামরিক সহায়তা না দিলেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় থাকবে। ইসরায়েলকে বিভিন্ন ধরনের সহায়তাও অব্যাহত থাকবে। তাঁর মতে, এই অংশীদারত্ব শুধু ইসরায়েলের জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্যও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।
সূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালিতে তেল পাচার পুরোপুরি বন্ধের দাবি আইআরজিসির